বিষ খেয়ে আত্মঘাতী এক মাধ্যমিক পরীক্ষার্থী - The News Lion

বিষ খেয়ে আত্মঘাতী এক মাধ্যমিক পরীক্ষার্থী

 


দি নিউজ লায়নঃ    বিষ খেয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। মৃতার নাম সুমনা নস্কর(১৫)। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জয়নগর থানার সিংহের দারী এলাকায় বাড়ি এই ছাত্রীর।


 সিংহের দারী কেদারনাথ হাইস্কুলের দশম শ্রেণীতে সে পড়তো। তার বাবা মা সল্টলেকে কাজের জন্য থাকেন। জ্যাঠা জেঠিমার কাছে থাকত সে। সোমবার রাতে বিষ খায় সে। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে নিয়ে যায় পদ্মের হাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। 


তাঁর অবস্থার অবনতি হলে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, প্রেমঘটিত কারনে আত্মহত্যা করেছে বলে ওই ছাত্রী। ঘটনার তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.